০৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

একাত্তরকে মুছে ফেলার চেষ্টা চলছে: রিজভী

  • আপলোড সময় : ১০:২৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ১৭ নিউজটি পড়া হয়েছে

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিস্টকে খুশি করতে একাত্তরকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা চলছে। তিনি বুধবার (১২ আগস্ট) সকালে বনানী কবরস্থানে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।

রিজভী বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানও ইতিহাস থেকে মুছে ফেলার ষড়যন্ত্র চলছে। তিনি আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে এসব কথা বলেন।

তিনি প্রশ্ন তোলেন, “কাকে খুশি করতে চাচ্ছেন?” এবং দাবি করেন, এটি জনগণের মধ্যে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। রিজভী আরাফাত রহমান কোকোর মৃত্যুকে ফ্যাসিবাদের চূড়ান্ত প্রকাশ হিসেবে উল্লেখ করেন এবং খালেদা জিয়ার বন্দিত্বের সময়ের বিভিন্ন ঘটনা তুলে ধরেন।

রিজভী বলেন, “একটি পরিবারকে পর্যুদস্ত করা এবং খালেদা জিয়ার জনপ্রিয়তা মুছে ফেলার জন্য তৎকালীন সরকার নানা কৌশল অবলম্বন করেছে।” তিনি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক ও মুক্তিযোদ্ধা হিসেবে উল্লেখ করেন এবং শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ করেন।

তিনি আরও বলেন, সম্প্রতি একটি প্রদর্শনীর মাধ্যমে একাত্তরকে হালকা ও জুলাইকে ভারী হিসেবে দেখানো হয়েছে, যা তিনি ‘ছোটলোকামি’ হিসেবে অভিহিত করেন। রিজভী দাবি করেন, জুলাইয়ের আন্দোলনে বিএনপি সমর্থন জানিয়েছিল এবং তারেক রহমান লন্ডন থেকে আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

একাত্তরকে মুছে ফেলার চেষ্টা চলছে: রিজভী

আপলোড সময় : ১০:২৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬