০৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে বিএনপি নেতাদের হত্যার অভিযোগে সাবেক এমপি আবুল হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে জবানবন্দি

  • আপলোড সময় : ০৩:৫০:০০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ১৬ নিউজটি পড়া হয়েছে

বরিশালের আগৈলঝাড়ায় ২০১৫ সালে বিএনপির দুই নেতাকে হত্যার অভিযোগে সাবেক এমপি আবুল হাসানাত আব্দুল্লাহসহ চার আসামির বিরুদ্ধে আদালতে জবানবন্দি দিয়েছেন নিহত একজনের ছেলে আশিকুর রহমান আছিফ।

আশিকুর রহমান অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে তার বাবা কবির হোসেন রনি ওরফে কবির মোল্লা এবং টিপু হাওলাদারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের শিকার দুজন হলেন আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক টিপু হাওলাদার এবং উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মোল্লা।

আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ জবানবন্দি দিতে গিয়ে আশিকুর রহমান বলেন, তার বাবা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং স্থানীয়ভাবে জনপ্রিয় ছিলেন। তিনি অভিযোগ করেন, আবুল হাসানাত আব্দুল্লাহ তাদের ওপর ক্ষিপ্ত ছিলেন এবং হত্যার হুমকি দিতেন।

আশিকুর রহমান জানান, ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি তার বাবাকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় এবং ২১ ফেব্রুয়ারি সকালে টেলিভিশনের খবরে জানতে পারেন যে, তার বাবা ও টিপু হাওলাদার পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। তিনি এই হত্যার বিচার দাবি করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

বরিশালে বিএনপি নেতাদের হত্যার অভিযোগে সাবেক এমপি আবুল হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে জবানবন্দি

আপলোড সময় : ০৩:৫০:০০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬