০৩:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আগস্টে নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেড়েছে: এমএসএফ

  • আপলোড সময় : ০৬:২১:২১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • 4

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) জানিয়েছে, আগস্ট মাসে দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা বৃদ্ধি পেয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, জুলাই মাসে ৩০৬টি নির্যাতনের ঘটনা রেকর্ড করা হয়েছিল, যা আগস্টে বেড়ে ৩২৭টিতে দাঁড়িয়েছে।

প্রতিবেদনে দেখা যায়, দলবদ্ধ ধর্ষণের ঘটনা জুলাইয়ের ৭টি থেকে ১২টিতে পৌঁছেছে, যা ৭২ শতাংশ বৃদ্ধি। একই সময়ে ধর্ষণের পর হত্যার ঘটনা ৩টি থেকে বেড়ে ৫টিতে দাঁড়িয়েছে। আগস্ট মাসে ৯১ জন নারী ও শিশু হত্যার শিকার হয়েছেন, যা জুলাইয়ের ৫২ জনের তুলনায় ৭৫ শতাংশ বেশি।

এমএসএফ আরও জানায়, আগস্ট মাসে আত্মহত্যার ঘটনা ২৮ থেকে বেড়ে ৩৯টিতে দাঁড়িয়েছে। তবে যৌন হয়রানির ঘটনা আগের মাসের মতোই ২২টিতে অপরিবর্তিত ছিল।

প্রতিবেদনে বেআইনি সালিসের বিস্তারকেও উল্লেখ করা হয়েছে, যেখানে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে ভুক্তভোগীর জোরপূর্বক বিয়ে দেওয়া এবং শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় জরিমানা ও বেত্রাঘাতের ঘটনা ঘটেছে।

এমএসএফ তাদের প্রতিবেদনে মাদকসংশ্লিষ্ট ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা ৯৩ জন থেকে বেড়ে ২১৩ জনে পৌঁছানোর তথ্যও তুলে ধরেছে। সংগঠনটি বলছে, মানবাধিকার পরিস্থিতি মূল্যায়নে অপরাধের সংখ্যা নয়, বরং অপরাধের নির্মমতা ও ন্যায়বিচারের বিষয়টি গুরুত্বপূর্ণ।

Tag :
জনপ্রিয় সংবাদ

ইরানে মার্কিন হামলার পর কঠোর জবাবের হুঁশিয়ারি তেহরানের

আগস্টে নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেড়েছে: এমএসএফ

আপলোড সময় : ০৬:২১:২১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬