০৭:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বৈভব সূর্যবংশীকে নিয়ে ভারতীয় দলে বিতর্ক অব্যাহত

  • আপলোড সময় : ১২:৪৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ৭ নিউজটি পড়া হয়েছে

ভারতীয় ক্রিকেট দলের ১৫ বছর বয়সী তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে বিতর্ক থামছেই না। হায়দরাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে তাকে প্রথম একাদশে রাখা হয়নি। অধিনায়ক শ্রেয়াস আইয়ার দলের অপরিবর্তিত থাকার কথা ঘোষণা করায় বৈভবের অনুপস্থিতি আবারও আলোচনায় এসেছে। চলতি সিরিজে বৈভব এখনও একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি।

বৈভবকে নিয়ে বিতর্কের মধ্যেই সামনে এসেছে একটি পরিসংখ্যান। ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের অধীনে বৈভব যতটা সুযোগ পেয়েছে, তার তুলনায় ভিভিএস লক্ষ্মণ অনেক বেশি ম্যাচে তাকে খেলিয়েছেন। চলতি বছরে লক্ষ্মণ গম্ভীরের পরিবর্তে দলের দায়িত্ব সামলানোর সময় বৈভবকে ওপেনিংয়ে খেলানোর সুযোগ দিয়েছেন।

বৈভব এখন পর্যন্ত ৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, যার মধ্যে ৫টি ম্যাচে দলের দায়িত্বে ছিলেন লক্ষ্মণ। অন্যদিকে, নিয়মিত কোচ গম্ভীরের অধীনে ১৪টি ম্যাচের স্কোয়াডে থাকলেও বৈভব প্রথম একাদশে ছিল মাত্র তিনবার। এই পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন তুলছেন, গম্ভীর কি বৈভবকে অপছন্দ করেন?

বৈভবের পারফরম্যান্সও উল্লেখযোগ্য। ৮ টি-টোয়েন্টি ম্যাচে তার সংগ্রহ ২৪৬ রান এবং স্ট্রাইক রেট ১৮৬। সাবেক ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ বৈভবের প্রতিভা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং মনে করেন, বয়সের কারণে তাকে সুযোগ না দেওয়া উচিত নয়।

গৌতম গম্ভীর অবশ্য জানিয়েছেন, বৈভবকে খেলানোর জন্য অপেক্ষা করতে হবে। তিনি বলেন, ‘অনেক খেলোয়াড় দীর্ঘ অপেক্ষার পর সুযোগ পেয়েছে। বৈভবকেও অপেক্ষা করতে হবে।’ তবে বৈভবের বর্তমান ফর্ম এবং পারফরম্যান্সের পরেও তাকে প্রথম একাদশের বাইরে রাখা নিয়ে প্রশ্ন উঠছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

বৈভব সূর্যবংশীকে নিয়ে ভারতীয় দলে বিতর্ক অব্যাহত

আপলোড সময় : ১২:৪৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬