০৭:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৪:০৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ৯ নিউজটি পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী (৪০) হত্যা মামলার প্রধান আসামি মো. রনিকে (৩২) গ্রেপ্তার করেছে এসআরবি। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি পিস্তল ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে এসআরবি-১১ এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, বৃহস্পতিবার ভোরে শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার শাহজাহানপুর এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১২ অক্টোবর বিকেল পৌনে ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনির ইত্তেহাদ টাওয়ারের সামনে অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এ সময় সাহেব আলীকে লক্ষ্য করে গুলি চালানো হয় এবং তিনি গুলিবিদ্ধ হয়ে সড়কের পাশের একটি খালে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের পরিবারের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করা হয়। এসআরবির দাবি, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে রনিকে গুলি চালাতে দেখা গেছে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেন।

রনির দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাসায় অভিযান চালিয়ে একটি পিস্তল ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়, যা হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বলে দাবি করেছে এসআরবি। এর আগে, ১৩ অক্টোবর একই মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি সাব্বিরকেও গ্রেপ্তার করা হয়। অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আপলোড সময় : ০৪:০৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬