বিশ্ব ক্রিকেটে পরিচিত বিধ্বংসী ব্যাটার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক আজ কুইন্সল্যান্ডের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেছেন। অ্যাডিলেইডের ক্যারেন রল্টন ওভালে অনুষ্ঠিত ম্যাচে তিনি মাত্র ১৪ বলে ফিফটি এবং ৪৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন।
ম্যাকগার্কের ইনিংসে ১০টি চার ও ৯টি ছক্কার সাহায্যে তিনি ৬৩ বলে ১২২ রান করেন। এই ইনিংসের মাধ্যমে তিনি অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ানডেতে দ্রুততম ফিফটির রেকর্ড ভাঙলেন। এর আগে ২০২৩ সালে ১৮ বলে ফিফটি করে তিনি এই রেকর্ডটি গড়েছিলেন।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন ম্যাকগার্ক। দ্বিতীয় ওভারে ২২ রান এবং চতুর্থ ওভারে ১৬ রান নেন। ষষ্ঠ ওভারে ১৪ বলে ফিফটি পূর্ণ করার পর, পরবর্তী ৮ বলে ৭৫ রানে পৌঁছান। তবে কুইন্সল্যান্ড অধিনায়ক মিচেল সোয়েপসনের বোলিংয়ে তার ইনিংস থামে।
ম্যাকগার্কের রেকর্ড গড়া ইনিংসের পাশাপাশি তার সতীর্থ নাথান ম্যাকসুইনিও ১০৬ রানের ইনিংস খেলেন। দক্ষিণ অস্ট্রেলিয়া নির্ধারিত ওভারে ৭ উইকেটে ৩৯৭ রান সংগ্রহ করে। কুইন্সল্যান্ডের ইনিংস ২৭১ রানে থেমে যায়, যেখানে ল্যাকলান হার্ন সেঞ্চুরি (১২১) করেন। দক্ষিণ অস্ট্রেলিয়ার পেসার স্পেনসার জনসন ৫ উইকেট নিয়ে দলের জয় নিশ্চিত করেন।























