০৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবিতে লালন উৎসব থেকে ছাত্রলীগ নেতা আটক

  • আপলোড সময় : ০৫:১৬:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ৯ নিউজটি পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) লালন উৎসব থেকে ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।

আটক হওয়া নেতার নাম সাগর, তিনি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের ৩৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া জানান, টিএসসিতে লালন উৎসবের অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের একপর্যায়ে সাগরকে সেখানে দেখতে পান তিনি।

আব্দুর রহিম ভূঁইয়া সাগরের পরিচয় ও উপস্থিত থাকার কারণ জানতে চাইলে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আটক করে টিএসসি থেকে শাহবাগ থানায় নিয়ে যান। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

শাহবাগ থানার ডিউটি অফিসার জানান, ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী এক ব্যক্তিকে থানায় নিয়ে আসেন। পরে জানা যায়, তার নাম সাগর এবং তিনি ছাত্রলীগের ৩৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। এরপর তাকে থানা হাজতে পাঠানো হয়।

এ বিষয়ে সাগরের বক্তব্য পাওয়া যায়নি এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিস্তারিতও পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

ঢাবিতে লালন উৎসব থেকে ছাত্রলীগ নেতা আটক

আপলোড সময় : ০৫:১৬:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬