০৭:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানবন্দরে ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক

  • আপলোড সময় : ১১:০৬:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ১০ নিউজটি পড়া হয়েছে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি ও চার সহ-সভাপতি।

আজ রোববার ভুটান সফরে যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেন ইনফান্তিনো। বিমানবন্দরে ঘণ্টাব্যাপী আলোচনায় বাংলাদেশের ফুটবলের বিভিন্ন বিষয় তুলে ধরেন বাফুফে কর্মকর্তারা।

বাফুফে সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরি হ্যাপি জানান, তারা বাংলাদেশের ফুটবলের নানা বিষয় তুলে ধরেছেন। কক্সবাজারে ফিফার অর্থায়নে ট্যাকনিক্যাল সেন্টার নির্মাণের বিষয়টি অবহিত করা হয়েছে। তিনি জানান, ফিফার আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানোর ব্যাপারে প্রাথমিক আশ্বাসও পাওয়া গেছে।

দুপুর ২টা ৫০ মিনিটে ইনফান্তিনো থিম্পুর উদ্দেশ্যে রওনা হন। তিনি ভূটানে দুদিন থাকবেন এবং ২০ তারিখ ফেরার পথে বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে।

এর আগে ২০১৭ সালে একদিনের সফরে ঢাকায় এসেছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

বিমানবন্দরে ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক

আপলোড সময় : ১১:০৬:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬