০৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে চাঁদাবাজির অভিযোগে তিন ভাই গ্রেপ্তার

  • আপলোড সময় : ০১:৫১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ৯ নিউজটি পড়া হয়েছে

রাজধানীর মিরপুরে চাঁদা আদায়, জুট ব্যবসা নিয়ন্ত্রণ ও জমি দখলের অভিযোগে তিন ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানার বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. মেহেদী হাসান ওরফে জয় (৩৯), সানজিম হাসান (২৭) ও মো. অমিত হাসান (২৮) রয়েছেন। পুলিশ জানিয়েছে, মেহেদী হাসান একটি সন্ত্রাসী গোষ্ঠীর হয়ে চাঁদা আদায় ও আর্থিক লেনদেন পরিচালনা করতেন।

মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের বিকাবদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মিরপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ পুলিশের সদস্যরা অংশ নেন।

পুলিশের দাবি, গ্রেপ্তার মেহেদী হাসান 'ফোর স্টার গ্রুপ' নামে পরিচিত একটি সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যুক্ত। ওই গোষ্ঠীর শীর্ষ সন্ত্রাসী মফিজুর রহমান মামুনের হয়ে চাঁদা আদায়, জুট ব্যবসা নিয়ন্ত্রণ ও বিভিন্ন প্লট ও ফ্ল্যাট দখলে তিনি জড়িত বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় মিরপুর থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬(১), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় একটি মামলা করা হয়েছে। মামলাটির নম্বর ৪৮ এবং এটি গত ৩০ সেপ্টেম্বর দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মিরপুর এলাকায় অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

মিরপুরে চাঁদাবাজির অভিযোগে তিন ভাই গ্রেপ্তার

আপলোড সময় : ০১:৫১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬