০৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

  • আপলোড সময় : ০১:৫০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ১২ নিউজটি পড়া হয়েছে

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. করিম সিকদার (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে শিশুটির পরিবারের পক্ষ থেকে ভাণ্ডারিয়া থানায় মামলাটি করা হয়। অভিযুক্ত করিম সিকদার উপজেলার ৩ নম্বর তেলিখালী ইউনিয়নের দক্ষিণ তেলিখালী এলাকার মৃত মোকলেস উদ্দিন শিকদারের ছেলে।

মামলার এজাহার ও স্বজনদের সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর দুপুরে শিশুটি তার বাবার সাথে বাড়ির পাশে নদীর ঘাটে নৌকা মেরামতের কাজ দেখতে যায়। সেখানে শিশুটিকে বসিয়ে রেখে তার বাবা মেরামতের জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আনতে বাড়িতে যান। এই সুযোগে অভিযুক্ত করিম সিকদার শিশুটির মুখ চেপে ধরে পাশে থাকা একটি ধইঞ্চা বনে নিয়ে তাকে ধর্ষণ করেন।

বাবা ফিরে এসে শিশুটিকে না দেখতে পেয়ে আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ধইঞ্চা বন থেকে অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় শিশুটির শরীরে কামড়ের দাগ দেখতে পান পরিবারের সদস্যরা।

পরে শিশুটিকে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাতে শিশুটির পরিবার ভাণ্ডারিয়া থানায় হাজির হয়ে মামলা করেন।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে থানায় একটি ধর্ষণ মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত করিম সিকদারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

পিরোজপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

আপলোড সময় : ০১:৫০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬