০৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে সাংবাদিক লাঞ্ছিত, জিনের নির্দেশে মরদেহ উত্তোলনের ঘটনা তদন্তাধীন

  • আপলোড সময় : ০৩:৫৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • ৭ নিউজটি পড়া হয়েছে

জামালপুরের মেলান্দহে জিনের নির্দেশে কবর থেকে নারীর মরদেহ উত্তোলন করার ঘটনার অনুসন্ধানে গিয়ে সাংবাদিক মশিউর রহমানকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনা সোমবার (০৩ আগস্ট) উপজেলার চর মাহমুদপুরের নয়াপাড়ায় ঘটে।

ভুক্তভোগী সাংবাদিক মশিউর রহমান অভিযোগ করেছেন, তিনি কালবেলার জেলা প্রতিনিধি হিসেবে অফিসের নির্দেশে ওই নারীর বাড়িতে যান। সেখানে গিয়ে মৃত নারীর ছেলে যুবদল নেতা হুমায়ুন কবির ও তার ভাইয়েরা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং সাংবাদিকের প্রতি অশোভন আচরণ করেন। একপর্যায়ে তারা লাঠিসোঁটা নিয়ে মারমুখী হয়ে ওঠে। স্থানীয়রা এসে মশিউর রহমানকে রক্ষা করেন।

মশিউর রহমান জানান, শনিবার থেকে বিভিন্ন গণমাধ্যমে 'মারা যাওয়ার পর আবার জীবিত হয়েছেন এক নারী' শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। তিনি ওই নারীর বাড়িতে গিয়ে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করেন। তবে যুবদল নেতা হুমায়ুন তার মায়ের মরদেহ উত্তোলনের বিষয়ে খবর সংগ্রহ করতে গেলে খুনের হুমকি দেন।

মেলান্দহ থানার ওসি এটিএম মাহমুদুল হক জানিয়েছেন, সাংবাদিকের লিখিত অভিযোগ পেয়েছেন এবং তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, মৃত হালিমার মরদেহ কবর থেকে তুলে হাসপাতালে নিয়ে ইসিজি পরীক্ষা করার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। প্রতিবেশীরা জানান, হালিমা শুক্রবার রাতে মারা যান এবং পরদিন তাকে দাফন করা হয়। পরে পরিবারের সদস্যরা দাবি করেন, তিনি কবরে জীবিত আছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

জামালপুরে সাংবাদিক লাঞ্ছিত, জিনের নির্দেশে মরদেহ উত্তোলনের ঘটনা তদন্তাধীন

আপলোড সময় : ০৩:৫৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬