০৭:০২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অটোরিকশা নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি দমনে কঠোর পদক্ষেপের ঘোষণা

  • আপলোড সময় : ১০:০৫:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • 6

রাজধানীতে যন্ত্রচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ করিম। তিনি জানান, যানজট নিরসন এবং চাঁদাবাজি দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

রোববার (১৬ আগস্ট) রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) কার্যালয়ে স্থানীয় ব্যবসা-বাণিজ্য, আইনশৃঙ্খলা, যানজট পরিস্থিতির উন্নয়ন ও ট্রেড লাইসেন্স সেবা নিয়ে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মাসুদ করিম বলেন, অটোরিকশা নিয়ন্ত্রণের জন্য নীতিমালা প্রণয়নের কাজ চলছে এবং সমস্যাটির স্থায়ী সমাধানের চেষ্টা করা হচ্ছে। তিনি যানজট নিরসনে ট্রাফিক ক্যামেরা সচল করার উদ্যোগের কথাও জানান।

চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশ সদস্যদের কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম এবং ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ উপস্থিত ছিলেন।

ডিসিসিআই সভাপতি বলেন, ট্রেড লাইসেন্স নবায়ন প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুত করার আহ্বান জানান। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান জানান, বর্তমানে ডিএসসিসির আওতায় ২ লাখ ৪৬ হাজার ১৮টি ট্রেড লাইসেন্স রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ইরানের সর্বোচ্চ নেতা খামেনির মার্কিন ডলার বর্জনের আহ্বান

অটোরিকশা নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি দমনে কঠোর পদক্ষেপের ঘোষণা

আপলোড সময় : ১০:০৫:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬