১২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১০

  • আপলোড সময় : ০২:৩৫:২৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • 2

ময়মনসিংহে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের ধারা গ্রামের হোসেন আলীর ছেলে আ. রাজ্জাক, ফুলপুর উপজেলার সিংহেশ্বর গ্রামের মো. তোফাজ্জল হোসেন (৬০) এবং অপর একজন (নাম জানা যায়নি) পুরুষ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘শ্যামলী বাংলা পরিবহনের’ যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। আলালপুর এলাকায় পৌঁছানোর পর ঢাকা থেকে আসা হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই যাত্রী আ. রাজ্জাক মারা যান।

আহতদের মধ্যে ছয়জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. আল আমিন জানান, হাসপাতালে ছয়জন আহত অবস্থায় ভর্তি হয়েছেন। এ ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

রাউজানে যুবককে গুলি ও কুপিয়ে হত্যা: ২৬তম হত্যাকাণ্ড

ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১০

আপলোড সময় : ০২:৩৫:২৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬