০৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া না দিতে হাউজিং মালিকদের পরামর্শ র‍্যাবের

  • আপলোড সময় : ০২:৫২:৫৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • 2

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় অপরাধ প্রতিরোধে প্লট ও ফ্ল্যাট মালিকদের ভাড়াটিয়া যাচাই করে বাসা ভাড়া দেওয়ার আহ্বান জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‍্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, খালি প্লটে অপরাধীদের আশ্রয় দেওয়ার বিষয়ে মালিকদের সতর্ক থাকতে হবে।

শনিবার (৫ সেপ্টেম্বর) র‌্যাব-২ অধিনায়কের কার্যালয়ে স্থানীয় সুধীজন ও বিভিন্ন হাউজিং সোসাইটির প্রতিনিধিদের নিয়ে ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত হয়। সভায় র‌্যাব-২ সিপিএসসির কোম্পানি কমান্ডার হাসান মুহাম্মদ মুহতারিম সভাপতিত্ব করেন। এসময় মোহাম্মদপুর ও আদাবর থানাধীন বিভিন্ন হাউজিং সোসাইটির ১৩ জন প্রতিনিধি এবং র‌্যাব-২-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাসান মুহাম্মদ মুহতারিম বলেন, মোহাম্মদপুরের বিভিন্ন হাউজিংয়ে প্লট মালিকরা খালি প্লট ভাড়া দিয়ে থাকেন। এসব প্লটে অপরাধীরা আশ্রয় নিয়ে এলাকায় অপরাধ প্রবণতা তৈরি করছে। তিনি ভাড়াটিয়ার পরিচয় যাচাইয়ের গুরুত্ব তুলে ধরেন এবং ডিএমপির নির্ধারিত ভাড়াটিয়া ফর্ম পূরণের নীতিমালা মেনে চলার আহ্বান জানান।

তিনি আরও বলেন, অনুমোদনহীনভাবে কোনো প্লটে বসবাসকারী ব্যক্তি অপরাধে জড়িয়ে পড়লে প্লট বা ফ্ল্যাটের মালিকের ভূমিকাও আইনগতভাবে খতিয়ে দেখা হবে। তাই ভাড়াটিয়া নির্বাচনের ক্ষেত্রে মালিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

হাসান মুহাম্মদ মুহতারিম বলেন, অপরাধমুক্ত মোহাম্মদপুর গড়তে স্থানীয় বাসিন্দা, প্লট মালিক, হাউজিং সোসাইটি ও জনপ্রতিনিধিদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অপরাধ ও অপরাধীদের বিষয়ে তথ্য দিতে ০১৭৭৭৭১০২৯৯ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকা ক্লাবের নতুন সভাপতি আলতামাশ কবির নির্বাচিত

ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া না দিতে হাউজিং মালিকদের পরামর্শ র‍্যাবের

আপলোড সময় : ০২:৫২:৫৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬