০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কামরুল ইসলামের ৪০ বছরের ওকালতি ক্যারিয়ার নিয়ে মন্তব্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

  • আপলোড সময় : ১০:১৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ নিউজটি পড়া হয়েছে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাসে আসামীর কাঠগড়ায় বসে কামরুল ইসলাম প্রসিকিউটর সুলতান মাহমুদের উদ্দেশ্যে উচ্চস্বরে কথা বলার সময় সুলতান মাহমুদ বলেন, আসামী কাঠগড়ায় থেকে এভাবে উচ্চস্বরে কথা বলতে পারেনা, যা আদালতের প্রতি চরম অবমাননাকর।

এসময় প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, সুলতান মাহমুদ কোনো ভুল করেননি। তিনি আরও জানান, জবানবন্দি গ্রহণের পর কামরুল ইসলাম ট্রাইব্যুনালের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে দুব্যবহার করেছেন।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে চতুর্থ সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হচ্ছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ রাষ্ট্রপক্ষের চতুর্থ সাক্ষী হিসেবে হানিফ মিয়ার জবানবন্দি গ্রহণ করা হয়।

হানিফ মিয়া সাক্ষ্য দিতে গিয়ে বলেন, ১৪ দলের নেতারা এসব অপরাধের জন্য দায়ী। তিনি টেলিভিশনে তাদের মিটিংয়ের মাধ্যমে আন্দোলনকারীদের দমন-পীড়নের সিদ্ধান্ত নেয়ার কথা শুনেছিলেন।

এসময় কামরুল ইসলাম প্রসিকিউটরের উদ্দেশ্যে বলেন, "এভাবে বললে তো হবে না। আমার ৪০ বছরের ওকালতির ক্যারিয়ার।" প্রসিকিউটর সুলতান মাহমুদ কামরুলকে বলেন, আইনজীবীর মাধ্যমে কথা বলার জন্য।

গত ২৩ জুন আসামিদের বিরুদ্ধে মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হয়। প্রসিকিউশন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ ১৯ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে একটি ফরমাল চার্জ দাখিল করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

কামরুল ইসলামের ৪০ বছরের ওকালতি ক্যারিয়ার নিয়ে মন্তব্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

আপলোড সময় : ১০:১৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬