০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে যুবলীগের সহসভাপতি গ্রেপ্তার

  • আপলোড সময় : ১০:৩৯:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ নিউজটি পড়া হয়েছে

পিরোজপুরের কাউখালীতে বিশেষ অভিযান চালিয়ে যুবলীগের সহসভাপতি আনিসুর রহমান (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার দক্ষিণ বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আনিসুর রহমান আমড়াজুড়ি ইউনিয়নের পূর্ব আমড়াজুরি গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে এবং তিনি দক্ষিণ বাজারে হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে আনিসুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।

তবে প্রাথমিক তথ্যে তাকে ঠিক কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। পুলিশের পক্ষ থেকে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তী বিস্তারিত জানানো হবে বলে থানা সূত্র নিশ্চিত করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

পিরোজপুরে যুবলীগের সহসভাপতি গ্রেপ্তার

আপলোড সময় : ১০:৩৯:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬