০৬:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিশুদের নিরাপত্তা নিয়ে আরজে কিবরিয়ার সতর্কবার্তা

  • আপলোড সময় : ১১:৫৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ১০ নিউজটি পড়া হয়েছে

শিশুদের ‘গুড টাচ’ ও ‘ব্যাড টাচ’ সম্পর্কে সচেতন হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন জনপ্রিয় রেডিও উপস্থাপক আরজে মোহাম্মদ গোলাম কিবরিয়া সরকার। তিনি অভিভাবকদের শিশুদের সুরক্ষায় আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘না, চুমু দেওয়া যাবে না!’

ফেসবুক পোস্টে কিবরিয়া উল্লেখ করেন, শিশুর নিরাপত্তার জন্য অভিভাবকদের ‘গুড টাচ’ ও ‘ব্যাড টাচ’ শেখানোর প্রয়োজনীয়তা রয়েছে। তিনি বলেন, ‘ভাবতেও পারবেন না, কত নরপশু চারপাশে! এমনকি আপনার ঘরের মধ্যেও তারা লুকিয়ে থাকে।’

এদিকে, গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল মুসলেউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুটির পরিবার জানায়, ঘটনার পর শিশুটি মাদ্রাসায় যেতে চাচ্ছিল না এবং ভীতি ও হুমকির কারণে সে প্রথমে কিছু বলতে চায়নি।

শিশুটির অভিভাবকরা বুধবার দুপুরে মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত শিক্ষক অশালীনভাবে স্পর্শ করার কথা স্বীকার করছেন। এ সময় ক্ষুব্ধ হয়ে শিশুটির অভিভাবক ওই শিক্ষককে চড় মারেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

শিশুদের নিরাপত্তা নিয়ে আরজে কিবরিয়ার সতর্কবার্তা

আপলোড সময় : ১১:৫৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬