০৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর

  • আপলোড সময় : ১০:০১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ১১ নিউজটি পড়া হয়েছে

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ডেভিড ইমনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এই রিমান্ডের মধ্যে নগরীর বাকলিয়া থানার ডাবল মার্ডার মামলায় পাঁচ দিন এবং বায়েজিদ বোস্তামী থানার সরোয়ার বাবলা হত্যা মামলায় দুই দিনের রিমান্ড অন্তর্ভুক্ত রয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী জানান, বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ডেভিড ইমনকে আদালতে হাজির করা হয়। আদালত শুনানির পর তার রিমান্ড মঞ্জুর করে।

জানা যায়, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে ডেভিড ইমনকে কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়। ২০২৫ সালের ৩০ মার্চ বাকলিয়া এলাকায় একটি প্রাইভেটকার লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় দুজন নিহত হন।

এই হত্যাকাণ্ডের ঘটনায় ডেভিড ইমনকে প্রধান সমন্বয়ক ও অন্যতম আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, বায়েজিদ বোস্তামী থানার সরোয়ার বাবলা হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ড আবেদন করা হয়েছিল।

গত ২৯ জুলাই রাতে যশোরের কোতোয়ালী থানার ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেফতার করে চট্টগ্রাম জেলা পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর

আপলোড সময় : ১০:০১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬