মিসরের ফুটবলাররা বিশ্বকাপ অভিযান শেষে দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেয়েছেন। শুক্রবার আলামেইন আন্তর্জাতিক বিমানবন্দরে হাজারো সমর্থক তাঁদের স্বাগত জানান।
প্রতিবেদনে রয়টার্স জানায়, বিমানবন্দরে জাতীয় পতাকা ও দেশাত্মবোধক গান বাজছিল। সমর্থকদের হাতে ছিল অধিনায়ক মোহামেদ সালাহর ছবি, যার নিচে লেখা ছিল, ‘ধন্যবাদ।’ ফুটবলাররা ছাদ খোলা বাসে নিউ আলামেইন শহর প্রদক্ষিণ করেন এবং সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন।
মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি আগামীকাল খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের সংবর্ধনা দেবেন। এবারের বিশ্বকাপে মিসর প্রথমবারের মতো শেষ ষোলোতে পৌঁছায় এবং ইতিহাস গড়ে।
তবে শেষ ষোলোতে আর্জেন্টনার বিপক্ষে ৩-২ ব্যবধানে হেরে যায় মিসর। দলের প্রধান কোচ হোসাম হাসানকে সমর্থকরা ফিলিস্তিনের পতাকায় মোড়ানো পোস্টার দিয়ে সম্মান জানান।
এদিকে, মিসর ফুটবল অ্যাসোসিয়েশন হোসাম এবং তাঁর যমজ ভাই ইব্রাহিম হাসানের চুক্তির মেয়াদ নবায়ন করেছে। নতুন চুক্তি অনুযায়ী তাঁরা ২০৩০ সাল পর্যন্ত দলের সঙ্গে থাকবেন।























