০৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের বদনাম হবে এমন সুবিধা নেতাকর্মীদের দেওয়া হবে না: আইনমন্ত্রী

  • আপলোড সময় : ০১:৫২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ৭ নিউজটি পড়া হয়েছে

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চান না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাক…

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চান না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন তাদের নেতাকর্মীরা সুবিধা পাবেন, তবে এমন সুবিধা দেওয়া হবে না যা সরকারের বদনাম ডেকে আনবে।

শুক্রবার (১০ জুলাই) সকালে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, সম্প্রতি বরিশালে একজনকে জোর করে দলীয় পরিচয়ে চেক সাইন করতে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে, যা আইন অনুযায়ী নিষিদ্ধ।

আইনমন্ত্রী বলেন, অপরাধী যে দলেরই হোক না কেন, তার পরিচয় অপরাধী। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দলের বদনাম হবে এমন কোনো কাজ মেনে নেওয়া হবে না।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, হাসপাতালটি বর্তমানে ৫০ শয্যা বিশিষ্ট এবং শয্যা সংখ্যা বাড়ানোর জন্য পরিকল্পনা নেওয়া হচ্ছে। তিনি বলেন, এই অঞ্চলের মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

সভায় জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, জেলা সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামানসহ স্থানীয় বিএনপি ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

সরকারের বদনাম হবে এমন সুবিধা নেতাকর্মীদের দেওয়া হবে না: আইনমন্ত্রী

আপলোড সময় : ০১:৫২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬