গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক মন্ত্রী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
রোববার (১২ জুলাই) প্রধান বিচারপতির পক্ষ থেকে পাঠানো এক শোকবার্তায় জানানো হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের আদালতের কার্যক্রম অর্ধবেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শোকবার্তায় প্রধান বিচারপতি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
জমির উদ্দিন সরকার রোববার ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের আদালতের কার্যক্রম দিনের দ্বিতীয় ভাগে বন্ধ থাকবে। চেম্বার কোর্টের কার্যক্রমও সারা দিন বন্ধ থাকবে।
























