০৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মা নদীতে গুলিবর্ষণ, আহত ৪ জেলে

  • আপলোড সময় : ০৫:১৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ১০ নিউজটি পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদী উপজেলার মাজদিয়া ইসলামপাড়া ঘাট এলাকায় শনিবার (১১ জুলাই) দুপুরে পদ্মা নদীতে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় চারজন জেলে আহত হয়েছেন। আহতদের মধ…

পাবনার ঈশ্বরদী উপজেলার মাজদিয়া ইসলামপাড়া ঘাট এলাকায় শনিবার (১১ জুলাই) দুপুরে পদ্মা নদীতে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় চারজন জেলে আহত হয়েছেন।

আহতদের মধ্যে রয়েছেন নাটোরের লালপুর উপজেলার তিলকপুর এলাকার সাইদুর মণ্ডল (৬৫), সোহেল রানা (৩৭), মজনু (৪২) এবং শিশির আহমেদ (১৮)। স্থানীয় সূত্রে জানা যায়, ১০ জন জেলে ইঞ্জিনচালিত নৌকায় মাছ ধরার সময় ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র দুর্বৃত্ত দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে এবং পরে অস্ত্রের মুখে জিম্মি করে নদীর তীরে নিয়ে গিয়ে মারধর করে।

এ ঘটনায় গুরুতর আহত শিশির আহমেদ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্য তিনজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। শিশির জানান, তারা মাছ ধরার সময় দুর্বৃত্তরা কাকন বাহিনীর সদস্য সন্দেহে তাদের ওপর হামলা চালায়।

এ বিষয়ে লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম জানান, তিনি এ ঘটনার বিষয়ে অবগত নন। লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ঈশ্বরদী থানার পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

উল্লেখ্য, এর আগে গত ১৬ জুন পদ্মা নদীতে সাহাবুল প্রামাণিক (৪২) এবং ৯ জুন চরজাজিরা এলাকায় গুলিবিদ্ধ আজিজুল হক ঝড়ুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

পদ্মা নদীতে গুলিবর্ষণ, আহত ৪ জেলে

আপলোড সময় : ০৫:১৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬