বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফিফার নতুন নিয়ম ‘মিসটেকেন আইডেন্টিটি’র আওতায় প্রথম খেলোয়াড় হিসেবে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন সুইস ফরোয়ার্ড ব্রিল এম্বোলো। এই সিদ্ধান্ত ম্যাচের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
সুইজারল্যান্ড দলের কোচ মুরাত ইয়াকিন এই নিয়মের কারণে ম্যাচের ফলাফলকে নষ্ট বলে মন্তব্য করেছেন। আর্জেন্টিনার কাছে অতিরিক্ত সময়ে ৩-১ গোলে হারার পর তিনি ভিএআরের সিদ্ধান্ত নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন।
গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ইয়াকিন দাবি করেছেন, লাল কার্ডের আগে ম্যাচের নিয়ন্ত্রণ তাদের হাতে ছিল এবং বিতর্কিত সিদ্ধান্তই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। তিনি বলেন, ‘ম্যাচ শেষে এম্বোলোর লাল কার্ড প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেছেন, ‘এই সিদ্ধান্ত সত্যিই বোধগম্য নয়।’
তিনি আরও বলেন, ‘লাল কার্ডের আগে ম্যাচের গতি পুরোপুরি আমাদের পক্ষে ছিল। ৯০ মিনিট শেষ হওয়ার আগেই জয়ের জন্য আমরা আক্রমণাত্মক পরিবর্তন আনতে চেয়েছিলাম। কিন্তু এরপর সবকিছু বদলে যায়।’
এছাড়া, ইয়াকিন নতুন ভিএআর নিয়ম নিয়েও প্রশ্ন তুলেছেন এবং রেফারির সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে এই নিয়মের কোনো স্থান নেই।’
























