০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের পর প্রথমবার জনসমক্ষে টেইলর সুইফট ও ট্রাভিস কেলসির উপস্থিতি

  • আপলোড সময় : ০৯:১৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ১২ নিউজটি পড়া হয়েছে

বিশ্বখ্যাত পপতারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসিকে বিয়ের পর প্রথমবার জনসমক্ষে দেখা গেছে। নবদম্পতির হাস্যোজ্জ্বল উপস্থিতির ছবি ও ভিডিও স্যোশাল ম…

বিশ্বখ্যাত পপতারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসিকে বিয়ের পর প্রথমবার জনসমক্ষে দেখা গেছে।

নবদম্পতির হাস্যোজ্জ্বল উপস্থিতির ছবি ও ভিডিও স্যোশাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে যায়। তারা গত ৩ জুলাই নিউইয়র্কে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

দীর্ঘদিন জনসমক্ষে না আসায় ভক্তদের মধ্যে কৌতূহল ছিল। অবশেষে ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে ট্রাভিসের সাবেক সতীর্থ জুজু স্মিথ-শুস্টার ও লরা ক্রুকের বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে হাজির হন তারা।

অনুষ্ঠানে টেইলরকে গোলাপি ফুলেল গাউনে এবং ট্রাভিসকে কালো স্যুটে দেখা যায়। অতিথিদের সঙ্গে হাসি-আড্ডা, ছবি তোলা এবং আনন্দঘন মুহূর্তে অংশ নিতে দেখা যায় এই তারকা দম্পতিকে।

বিশেষ করে টেইলরের হাতে নতুন বিয়ের আংটিও ভক্তদের নজর কেড়েছে। স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে নবদম্পতির রসায়ন নিয়ে প্রশংসা করছেন অনুরাগীরা।

টেইলর সুইফট ও ট্রাভিস কেলসির সম্পর্ক ২০২৩ সালে প্রকাশ্যে আসে এবং তারা ৩ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে নিজেদের বিয়ের আনুষ্ঠানিক ছবি এখনও প্রকাশ করেননি এই তারকা দম্পতি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

বিয়ের পর প্রথমবার জনসমক্ষে টেইলর সুইফট ও ট্রাভিস কেলসির উপস্থিতি

আপলোড সময় : ০৯:১৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬