১০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনা ও ইংল্যান্ডের সেমিফাইনাল নিয়ে জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী

  • আপলোড সময় : ০৯:১০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ১১ নিউজটি পড়া হয়েছে

২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত ১টায় অনুষ্ঠিতব্য এই ম্যাচটি নিয়ে ফুটবলপ…

২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত ১টায় অনুষ্ঠিতব্য এই ম্যাচটি নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

ক্রীড়া জ্যোতিষী জর্জিও আরমাস দাবি করেছেন, দুই দলের শক্তির ব্যবধান এতটাই কম যে নির্ধারিত ৯০ মিনিট বা অতিরিক্ত সময়েও কোনো দল জয় নিশ্চিত করতে পারবে না। তার মতে, ম্যাচের নিষ্পত্তি হতে পারে টাইব্রেকারে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা এ তথ্য জানিয়েছে।

আরমাস সম্প্রতি নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ২০২৫ সালের ২৮ জুন দেওয়া একটি পুরোনো পোস্ট আবারও সামনে আনেন। ওই পোস্টে তিনি লিখেছিলেন, আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে উঠবে এবং গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজকে টাইব্রেকারের জন্য প্রস্তুত থাকতে হবে।

তিনি উল্লেখ করেছেন, ‘ভবিষ্যদ্বাণী সত্যি হয়েছে। কত আগেই বলেছিলাম! দিবুকে প্রস্তুত থাকতে হবে; আমরা টাইব্রেকারে যাচ্ছি।’ তবে ম্যাচে কোন দল জয় পাবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো পূর্বাভাস দেননি এই জ্যোতিষী।

আরমাসের ভাষ্য, আর্জেন্টিনা ও ইংল্যান্ডের সামর্থ্য প্রায় সমান হওয়ায় আগেভাগে বিজয়ী নির্ধারণ করা কঠিন। তিনি আরও বলেন, আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি এই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

উল্লেখ্য, জর্জিও আরমাস অতীতে দক্ষিণ আমেরিকার বিভিন্ন ক্লাব ও জাতীয় দলকে ঘিরেও একাধিক ভবিষ্যদ্বাণী করে আলোচনায় এসেছেন। তবে এসব পূর্বাভাস জ্যোতিষভিত্তিক দাবি; এর বৈজ্ঞানিক ভিত্তি নেই এবং ম্যাচের ফল মাঠের খেলাতেই নির্ধারিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

আর্জেন্টিনা ও ইংল্যান্ডের সেমিফাইনাল নিয়ে জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী

আপলোড সময় : ০৯:১০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬