০৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চেলসির রেকর্ড ট্রান্সফার ফিতে দলে যুক্ত হলেন মরগান রজার্স

  • আপলোড সময় : ০৪:৪৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • 8

ইংল্যান্ডের তরুণ ফরোয়ার্ড মরগান রজার্সকে দলে ভিড়িয়ে ব্রিটিশ ফুটবলে নতুন ট্রান্সফার ফির রেকর্ড গড়েছে চেলসি। অ্যাস্টন ভিলা থেকে ২৩ বছর বয়সী এই আক্রমণভাগের খেলোয়াড়কে দীর্ঘমেয়াদি চুক্তিতে দলে নিয়েছে লন্ডনের ক্লাবটি।

চুক্তির আর্থিক বিবরণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করলেও ব্রিটিশ গণমাধ্যমগুলোর দাবি, রজার্সকে আনতে চেলসিকে গুনতে হয়েছে প্রায় ১১ কোটি ৭০ লাখ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৯৩৩ কোটি টাকা)।

এই অঙ্কের মাধ্যমে ব্রিটিশ খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল দলবদলের নতুন রেকর্ড গড়েছেন রজার্স। এর আগে চলতি মাসেই নটিংহাম ফরেস্ট থেকে ম্যানচেস্টার সিটিতে ১১ কোটি ৬০ লাখ পাউন্ডে যোগ দিয়ে রেকর্ডটি নিজের করে নিয়েছিলেন ইংলিশ মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসন।

তবে প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে দামি ট্রান্সফারের রেকর্ড এখনও সুইডিশ স্ট্রাইকার আলেক্সান্দার ইসাকের দখলে। গত বছর নিউক্যাসল ইউনাইটেড থেকে লিভারপুলে যোগ দিতে তার ট্রান্সফার ফি ছিল ১২ কোটি ৫০ লাখ পাউন্ড।

চেলসির সঙ্গে ২০৩৩ সাল পর্যন্ত চুক্তি করেছেন রজার্স। ক্লাবের ওয়েবসাইটে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমি ভীষণ রোমাঞ্চিত। আমার কাছে চেলসিই লন্ডনের সবচেয়ে বড় ক্লাব। ছোটবেলা থেকেই এই ক্লাবকে আমি ভীষণ পছন্দ করি।’

Tag :
জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে আত্মসমালোচনা করতে হবে: সোহেল তাজ

চেলসির রেকর্ড ট্রান্সফার ফিতে দলে যুক্ত হলেন মরগান রজার্স

আপলোড সময় : ০৪:৪৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬