পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা সড়াডাঙি নামক স্থানে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৮ টার দিকে একটি অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহি ঢাকা কোচের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
নিহতদের মধ্যে রয়েছেন পাবনা সাঁথিয়া উপজেলার মাহমুদপুর গ্রামের ছলিম প্রামানিকের স্ত্রী বুলু খাতুন এবং অ্যাম্বুলেন্সের ড্রাইভার রাজ হোসেন। পুলিশ জানিয়েছে, নিহত কেয়ার আত্মীয় স্বজনেরা রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া কেয়ার মরদেহ পাবনায় নিয়ে আসছিলেন।
ঘটনার সময় অ্যাম্বুলেন্সটি পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা থানার সড়াডাঙি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাবনা এক্সপ্রেস নামক যাত্রীবাহি বাসের চাকা ফেটে সরাসরি অ্যাম্বুলেন্সে আঘাত করে। সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান ড্রাইভার রাজ ও বুলু খাতুন।
পুলিশ জানিয়েছে, ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে এবং নিহতদের মরদেহ পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।























