০৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

  • আপলোড সময় : ০৩:৪৩:১৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ১২ নিউজটি পড়া হয়েছে

জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার নান্দিনা লাহারীকান্দা এলাকায়…

জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার নান্দিনা লাহারীকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি মাদারগঞ্জ উপজেলার বাসিন্দা বিল্লাল হোসেন। অপর ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি। দুর্ঘটনায় আহত আরিফ চৌধুরী জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ জানায়, ময়মনসিংহ থেকে আসা জামালপুরগামী একটি অটোরিকশাকে নান্দিনা লাহিরীকান্দা এলাকায় পেছন থেকে চাপা দেয় একটি বাস। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

নিহত বিল্লালের ভাতিজা আরিফ জানান, তার চাচা ময়মনসিংহে ছেলেকে দেখতে গিয়েছিলেন এবং জামালপুরে ফিরছিলেন। জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরিফুল ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই দুইজনের মৃত্যু হয়। আহত আরও একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

জামালপুর থানার ওসি নাজমুস সাকিব বলেন, দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

জামালপুরে বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

আপলোড সময় : ০৩:৪৩:১৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬