গ্রীষ্মকালীন দলবদলে টটেনহ্যাম হটস্পার ছাড়ছেন আর্জেন্টাইন তারকা ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। ক্লাবের সঙ্গে ৫ বছরের সম্পর্কের ইতি ঘটছে তার।
বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ও দলবদল বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানোর এক রিপোর্টে জানা গেছে, ক্লাব এবং খেলোয়াড় উভয় পক্ষই আলাদা হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।
২৮ বছর বয়সী রোমেরো ২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন। তিনি নিয়মিত উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও শিরোপার জন্য লড়াই করা একটি ক্লাবে যেতে চান।
ইতালিয়ান জায়ান্টরা রোমেরোকে দলে ভেড়াতে আলোচনা চালাচ্ছে। চুক্তিটি ব্যয়বহুল হলেও ইন্টারের প্রতিনিধিরা শীঘ্রই তার এজেন্টের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন।
স্প্যানিশ ক্লাব বার্সেলোনাও রোমেরোকে তাদের রক্ষণভাগের মূল লক্ষ্য হিসেবে বিবেচনা করছে, তবে তারা বর্তমান স্কোয়াড থেকে কোনো ডিফেন্ডার দলত্যাগ করলে তবেই আনুষ্ঠানিকভাবে এই রেসে নামবে।























