০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লির বিক্ষোভে মোদি ও রাহুল গান্ধীর পাল্টাপাল্টি মন্তব্য

  • আপলোড সময় : ০৪:৪৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ১১ নিউজটি পড়া হয়েছে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার আদালত গঠনের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার…

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার আদালত গঠনের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন ও সংসদে হট্টগোলের মধ্যে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এই আশ্বাস প্রদান করেন।

মোদি বলেন, ‘আমাদের তরুণ প্রজন্মের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না’। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন এবং বলেন, যারা তরুণদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলবে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এর আগে এনডিএ জোটের এক বৈঠকে তিনি এই ঘটনাকে ‘ঘোর পাপ’ বলে মন্তব্য করেছিলেন।

মোদি’র ঘোষণার পর প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী পাল্টা মন্তব্য করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজেই তরুণদের ভবিষ্যতের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন। রাহুল গান্ধী শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, শিক্ষার্থীদের কাছে ক্ষমা প্রার্থনা এবং শিক্ষার্থীদের ওপর আক্রমণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

রাহুল গান্ধী দাবি করেন, গত ১০ বছরে ১৫০টিরও বেশি প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে, কিন্তু কোনো বিচার বা সাজা হয়নি। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলো এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি (সিজেপি) রাজপথে ও সংসদে অনড় অবস্থান নিয়েছে।

বিরোধী আন্দোলনের মুখে সরকার সংসদে আলোচনা করতে রাজি হলেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের শর্ত দিয়ে বিরোধীদের দায়ী করেছে ক্ষমতাসীন দল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

দিল্লির বিক্ষোভে মোদি ও রাহুল গান্ধীর পাল্টাপাল্টি মন্তব্য

আপলোড সময় : ০৪:৪৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬