০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্টার মায়ামির বিরুদ্ধে তদন্ত শুরু, কাসেমিরোর চুক্তি নিয়ে অভিযোগ

  • আপলোড সময় : ০৭:০৭:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ১২ নিউজটি পড়া হয়েছে

ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোকে দলে নিয়ে বড় ধরনের আইনি সমস্যায় পড়েছে ইন্টার মায়ামি। ফ্লোরিডার এই ক্লাবটির বিরুদ্ধে মেজর লিগ সকারের (এমএলএস) দলবদল ও…

ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোকে দলে নিয়ে বড় ধরনের আইনি সমস্যায় পড়েছে ইন্টার মায়ামি। ফ্লোরিডার এই ক্লাবটির বিরুদ্ধে মেজর লিগ সকারের (এমএলএস) দলবদল ও চুক্তি সংক্রান্ত নিয়ম ভঙ্গের গুরুতর অভিযোগ উঠেছে। এমএলএস কর্তৃপক্ষ ইতিমধ্যেই এই বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে।

এমএলএস এক বিবৃতিতে জানায়, 'লিগ এই বিষয়ে প্রয়োজনীয় সব তথ্য সংগ্রহ করছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ নিয়ে আর কোনো মন্তব্য করা হবে না।'

ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন সূত্রে জানা গেছে, কাসেমিরোর সঙ্গে যোগাযোগের আগে তার ডিসকভারি প্রায়োরিটি না নেওয়ার অভিযোগে ইন্টার মায়ামির বিরুদ্ধে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি এমএলএসের কাছে অভিযোগ করেছে।

ইন্টার মায়ামি জানিয়েছে, তারা কাসেমিরো ইস্যুতে এলএ গ্যালাক্সির সঙ্গে ডিসকভারি প্রায়োরিটি নিয়ে সমঝোতায় পৌঁছেছে। এমএলএস তদন্ত চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে।

এমএলএসের নিয়ম অনুযায়ী, প্রতিটি ক্লাব একসঙ্গে সর্বোচ্চ পাঁচজন খেলোয়াড়কে তাদের ডিসকভারি লিস্টে রাখতে পারে। কাসেমিরোর ক্ষেত্রে সেই অধিকার ছিল লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির কাছে।

কাসেমিরো গতকাল বুধবার বলেছেন, 'আমি গ্যালাক্সির সঙ্গে কথা বলেছিলাম এবং তাদের জানিয়েছিলাম যে আমি মায়ামিতে যোগ দিতে চাই। কারণ এটি এমন একটি শহর, যেটিকে আমি ভালোবাসি।'

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

ইন্টার মায়ামির বিরুদ্ধে তদন্ত শুরু, কাসেমিরোর চুক্তি নিয়ে অভিযোগ

আপলোড সময় : ০৭:০৭:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬