১২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজহাঁস চুরির অভিযোগে যুবককে ১০০ রাকাত নামাজ আদায়

  • আপলোড সময় : ১০:০০:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • 7

ভোলার লালমোহনে দুটি রাজহাঁস চুরির অভিযোগে মো. নাজিম (২৫) নামে এক যুবককে আটক করে স্থানীয়রা। তাকে ১০০ রাকাত নফল নামাজ আদায় করিয়ে তওবা করানোর পর পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার ফরাজগঞ্জ ৪ নম্বর ওয়ার্ডের কিশোরগঞ্জ গ্রামের পশ্চিম কিশোরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মো. নাজিম লালমোহন পৌরসভার নয়ানী গ্রামের বুলু হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে ওই এলাকায় চোরের উপদ্রব বেড়েছে। রাতের অন্ধকারে বাসিন্দাদের হাঁস-মুরগিসহ মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছে। বৃহস্পতিবার জয়নাল আরিন্দা বাড়ির মো. এমরান হোসেন রাকিবের দুটি রাজহাঁস চুরি করার সময় স্থানীয়রা তাকে আটক করেন। তিনি জনসম্মুখে অঙ্গীকার করেন যে আর কখনো এমন কর্মকাণ্ড করবেন না।

রাজহাঁসের মালিক মো. এমরান হোসেন রাকিব বলেন, হাঁস দুটি তাদের পরিবারের শখের ছিল। স্থানীয়দের সহায়তায় হাঁস উদ্ধার করা সম্ভব হয়েছে। অভিযুক্তকে মারধর না করে ধর্মীয় অনুশাসনের মাধ্যমে সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে।

ফরাজগঞ্জ ৪ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ আবু তাহের এ তথ্য নিশ্চিত করে বলেন, হাঁস চুরির অপরাধে তাকে ১০০ রাকাত নফল নামাজ পড়ানো হয়েছে। স্থানীয়দের দাবি, তার বিরুদ্ধে পূর্বেও চুরির অভিযোগ রয়েছে।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল ইসলাম জানান, ঘটনাটি থানায় কেউ জানায়নি। রাতে এলাকায় নিয়মিত পুলিশের টহল চলছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জনের মধ্যে ৩৬ জন কন্যাশিশু: মহিলা পরিষদ

রাজহাঁস চুরির অভিযোগে যুবককে ১০০ রাকাত নামাজ আদায়

আপলোড সময় : ১০:০০:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬