রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ প্রসঙ্গে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে সংসদ সচিবালয়। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
একটি বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের পর বাংলাদেশ জাতীয় সংসদের শপথকক্ষে (পূর্ব ব্লক, লেভেল-১) এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংসদ বিটের রিপোর্টারদের শপথকক্ষে উপস্থিত থাকার জন্য বার্তায় অনুরোধ করা হয়েছে।
























