০৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বরাষ্ট্রমন্ত্রীকে র‌্যাবের আয়নাঘরে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটরের তথ্য

  • আপলোড সময় : ০৮:৪১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ৯ নিউজটি পড়া হয়েছে

রাজধানীর উত্তরায় অবস্থিত র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল বা ‘আয়নাঘরে’ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে রাখা হয়েছিল। পরে তাকে ভারতে নিয়ে ছেড়ে দেওয়া হয়।

শনিবার (১ আগস্ট) টিএফআই সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, গুম-খুনের শিকার প্রায় আড়াই শতাধিক ব্যক্তির সন্ধান এখনও পাওয়া যায়নি, যার মধ্যে ইলিয়াস আলী ও সাজেদুল ইসলাম সুমন উল্লেখযোগ্য।

চিফ প্রসিকিউটর আরও জানান, আয়নাঘর পরিদর্শনকালে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশিম আরমানের বর্ণনা অনুযায়ী একটি রুম দেখা হয়েছে। তিনি বলেন, যাদের সন্ধান পাওয়া যায়নি, তাদের অবস্থান সম্পর্কে সংশ্লিষ্টরা কিছু জানেন না।

মো. আমিনুল ইসলাম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে র‍্যাব-১’র আয়নাঘরে রাখা হয়েছিল এবং পরে তাকে ভারতে নিয়ে ছেড়ে দেওয়া হয়। এখানে মোট ২৯টি রুম রয়েছে, যার উদ্দেশ্য সম্পর্কে আসামিদের ব্যাখ্যা দিতে হবে।

র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১’র বিচারপতিরা এবং প্রসিকিউশন টিমের সদস্যরা। এ সময় গুম কমিশনের সদস্য নুর খান লিটন এবং গুমের শিকার সাজেদুল ইসলাম সুমনের বোন সানজিদা ইসলাম তুলি উপস্থিত ছিলেন।

গত ২১ জুলাই প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই পরিদর্শনের সিদ্ধান্ত নেয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

স্বরাষ্ট্রমন্ত্রীকে র‌্যাবের আয়নাঘরে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটরের তথ্য

আপলোড সময় : ০৮:৪১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬