০৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুকসুদপুরে আওয়ামী লীগের ৯ সদস্যের পদত্যাগের ঘোষণা

  • আপলোড সময় : ০৮:৫৫:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ৮ নিউজটি পড়া হয়েছে

গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ডের ৯ সদস্য একযোগে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। রোববার (২ আগস্ট) বেলা ১১টায় মুকসুদপুর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন মো. হাসমত আলী, রবিউল ইসলাম, ইয়াছিন ভূঁইয়া, বাবু মিয়া, মো. ইরান মিয়া, মো. সাহেব মুন্সী, আনন্দ সরকার, গোলক সরকার এবং সমির সরকার।

সংবাদ সম্মেলনে তারা জানান, আওয়ামী লীগের নীতি ও আদর্শের সঙ্গে নিজেদের মতাদর্শের অমিল থাকায় তারা দলটির সব সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিচ্ছেন।

তারা বলেন, আজকের পর থেকে আওয়ামী লীগের সঙ্গে তাদের কোনো ধরনের রাজনৈতিক যোগাযোগ বা সম্পর্ক থাকবে না এবং ভবিষ্যতেও দলটির সঙ্গে সম্পৃক্ত থাকবেন না।

সংবাদ সম্মেলনে স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

মুকসুদপুরে আওয়ামী লীগের ৯ সদস্যের পদত্যাগের ঘোষণা

আপলোড সময় : ০৮:৫৫:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬