০৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

  • আপলোড সময় : ১০:৪৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • ৯ নিউজটি পড়া হয়েছে

গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসক আকস্মিক পরিদর্শনে এসে তাদের বরখাস্ত করেন।

বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন কাশিমপুর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. ওয়াজেদ আলী খান, অফিস সহায়ক মো. শফিকুল ইসলাম, মুহাম্মদ মোস্তফা কামাল ও তাপস চন্দ্র শীল। জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে দীর্ঘদিন ধরে অনিয়ম ও দায়িত্বের অবহেলার অভিযোগ উঠেছিল।

জেলা প্রশাসক গাজীপুরে যোগদানের পর থেকে আকস্মিক পরিদর্শন শুরু করেন। সোমবার কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনের সময় দেখা যায়, সরকারি কাজ বাইরের লোকজন বা দালালদের মাধ্যমে করানো হচ্ছে। এছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের যথাযথ সেবা না দেওয়ার অভিযোগও পাওয়া যায়।

গাজীপুর জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা অভিযোগের ভিত্তিতে কাগজপত্র যাচাই-বাছাই করতে পারেননি এবং নামজারিদের সফটওয়্যারও দেখাতে পারেননি। এসব কারণে ওই চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

আপলোড সময় : ১০:৪৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬