০৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিবের রেকর্ড মুছে ফেলার দাবি শফিকুল আলমের

  • আপলোড সময় : ০৬:৫৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • ১৩ নিউজটি পড়া হয়েছে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উচিত ক্রিকেটার সাকিব আল হাসানের সমস্ত রেকর্ড, পরিসংখ্যান এবং মাইলফলক মুছে ফেলা—এমন মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি জানান।

শফিকুল আলম তার পোস্টে উল্লেখ করেন, ব্যারি রিচার্ডস, গ্রায়েম ও পিটার পোলক, মাইক প্রোক্টর এবং এডি বার্লো সাকিবের চেয়ে অনেক বড় মাপের খেলোয়াড় ছিলেন। তিনি বলেন, তাদের হাতে রক্ত লেগেছিল না এবং তারা সাকিবের মতো দুর্নীতিগ্রস্তও ছিলেন না।

তিনি আরও লেখেন, সাকিব হয়তো বিসিবি সভাপতি হওয়ার লক্ষ্য নিয়ে একজন হিটলারকে পূজা করেন এবং দেশে ফিরে একটি খুনি শাসনব্যবস্থাকে পুনর্বাসিত করার স্বপ্ন দেখেন। শফিকুল আলম দাবি করেন, সাকিবের মধ্যে গণহত্যার অপরাধের জন্য কোনো অনুশোচনা দেখা যায়নি।

পোস্টের শেষাংশে তিনি ২০০৯ সালে বিডিআর সদর দফতরে ৫৭ জন সামরিক কর্মকর্তা হত্যার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ক্রীড়াবিদদের জন্য কেউ অশ্রুপাত করেনি এবং কেউ তাদের ক্ষমার জন্য আবেদন জানায়নি।

শফিকুল আলম বলেন, সাকিবের জানা উচিত যে, গণহত্যাকারীকে পূজা করে কেউ রেহাই পেতে পারে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

সাকিবের রেকর্ড মুছে ফেলার দাবি শফিকুল আলমের

আপলোড সময় : ০৬:৫৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬