০৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধি

  • আপলোড সময় : ১০:৩৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ১২ নিউজটি পড়া হয়েছে

বিশ্ববাজারে সোমবার স্বর্ণের দাম সামান্য বেড়েছে। বিনিয়োগকারীদের নজর এখন যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্যের দিকে, যা ফেডারেল রিজার্ভের (ফেড) পরবর্তী নীতিগত সিদ্ধান্ত সম্পর্কে নতুন ইঙ্গিত দিতে পারে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সোমবার গ্রিনিচ মান সময় সকাল ৮টা ৫৬ মিনিটে স্পট গোল্ডের দাম ০.১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৪৫ দশমিক ০৯ ডলারে দাঁড়ায়। এর আগে শুক্রবার স্বর্ণের দাম সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

দুর্বল মার্কিন নন-ফার্ম পেরোলসের তথ্য প্রকাশের পর সেদিন স্বর্ণের দাম ১৭ জুনের পর সর্বোচ্চ পর্যায়ে ওঠে। এদিকে সোমবার মার্কিন গোল্ড ফিউচারসের দামও ০.১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪০৪ দশমিক ৮০ ডলারে উঠেছে।

দুর্বল শ্রমবাজারের তথ্য যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংককে সুদের হার কমানোর পথে এগিয়ে নিতে পারে, এমন প্রত্যাশা স্বর্ণের বাজারে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়াচ্ছে। আসন্ন মূল্যস্ফীতির তথ্য ফেডের নীতিপথ সম্পর্কে বাজারকে আরও স্পষ্ট ধারণা দিতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধি

আপলোড সময় : ১০:৩৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬