বাংলাদেশ ইউনিভার্সিটিতে ১০ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্য চিত্র প্রদর্শন, কবিতা আবৃত্তি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার ব্রি. জে. মো. মাহবুবুল হক (অব.)। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার কার্যক্রম ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে শুরু হয়। পরে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং গণ-অভ্যুত্থানের ওপর দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
প্রধান অতিথি অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি শিক্ষার্থীদের সততা, মানবিকতা ও দেশপ্রেমের আদর্শ ধারণ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা জানান, জুলাই গণ-অভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বক্তারা শহীদদের স্বপ্ন বাস্তবায়নে বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে শহীদদের আত্মার মাগফেরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।























