০৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাত্র ১ ডলারে জামশেদপুর এফসি’র মালিকানা হস্তান্তর

  • আপলোড সময় : ০১:৫৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ১৭ নিউজটি পড়া হয়েছে

টাটা স্টিল মাত্র ১০০ ভারতীয় রুপি (প্রায় ১.০৫ মার্কিন ডলার) প্রতীকি মূল্যে জামশেদপুর এফসি’র মালিকানা গোয়ার চার্চিল ব্রাদার্সের কাছে হস্তান্তর করেছে। এই চুক্তি ভারতের শীর্ষ ফুটবল লিগ ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) থেকে সরে দাঁড়ানোর ঘোষণার দুই সপ্তাহের মাথায় সম্পন্ন হলো।

চুক্তির আওতায় জামশেদপুর এফসি’র ১২ জন ফুটবলার এবং ২ জন কোচের চুক্তি বজায় থাকবে। এই পদক্ষেপের মাধ্যমে খেলোয়াড় ও কোচদের পেশাদার ক্যারিয়ার সচল রাখার সুযোগ তৈরি হয়েছে।

গোয়ার ঐতিহ্যবাহী ক্লাব চার্চিল ব্রাদার্স এখন জামশেদপুর এফসির স্পোর্টিং লাইসেন্স গ্রহণ করে আইএসএলে সরাসরি খেলার সুযোগ পাচ্ছে।

টাটা স্টিলের কর্পোরেট সার্ভিসেসের ভাইস প্রেসিডেন্ট ডি. বি. সুন্দর রামাম বলেন, 'আমরা আনন্দিত যে এই চুক্তিটি আমাদের খেলোয়াড় ও কোচদের ক্লাব ফুটবল খেলা চালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে।'

২০১৩-১৪ মৌসুমের পর প্রথমবার ভারতের শীর্ষ ফুটবলে ফিরছে চার্চিল ব্রাদার্স। তারা এক বিবৃতিতে জানায়, ‘আমরা যেখানে থাকার যোগ্য, সেখানেই ফিরে এসেছি।'

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

মাত্র ১ ডলারে জামশেদপুর এফসি’র মালিকানা হস্তান্তর

আপলোড সময় : ০১:৫৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬