০৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় ইয়াবাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

  • আপলোড সময় : ১০:৪৬:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ১৭ নিউজটি পড়া হয়েছে

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের প্রায় দুই কিলোমিটার ভেতরে ঢোকার পর ২০০ পিস ইয়াবাসহ এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) ভোরে উপজেলার সদর ইউনিয়নের নাইঘর ভাঙাব্রিজ এলাকায় হরিমঙ্গল-ব্রাহ্মণপাড়া সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম দীপ রুদ্র পাল (২২)। তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলার এডিনগর এলাকার মৃত দিলীপ রুদ্র পালের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে ব্রাহ্মণপাড়া থানার একটি দল নাইঘর ভাঙাব্রিজ এলাকায় অভিযান চালায়।

অভিযানের সময় সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে দীপ রুদ্র পালকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্য, দীপ রুদ্র পাল ইয়াবা নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছিলেন।

এ ঘটনায় দীপ রুদ্র পালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, রোববার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

কুমিল্লায় ইয়াবাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

আপলোড সময় : ১০:৪৬:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬