১১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে জুয়েলারি দোকানে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

  • আপলোড সময় : ০৯:০৬:৩১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ১১ নিউজটি পড়া হয়েছে

গাজীপুর মহানগরীর গাছা এলাকায় একটি জুয়েলারি দোকানের ভেতর থেকে মো. আবুল কালাম আজাদ (৪০) নামে এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) দুপুরে ভূষির মিল এলাকার আব্দুল গনি রোডের ‘সাদিয়া জুয়েলার্স’ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আবুল কালাম আজাদ ওই জুয়েলারি দোকানের মালিক। তার গ্রামের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট থানার ভোলাইন এলাকায়। স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো শনিবার রাতে তিনি দোকানের ভেতরেই ঘুমিয়েছিলেন।

স্থানীয় সূত্র জানায়, সাধারণত প্রতিদিন সকাল ৯টার মধ্যে দোকান খুলে ব্যবসা শুরু করতেন আজাদ। তবে রোববার দুপুর পর্যন্ত দোকান বন্ধ থাকায় আশপাশের ব্যবসায়ীদের সন্দেহ হয়। পরে দীর্ঘ সময় দোকানের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে পাশের এক ব্যবসায়ী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।

খবর পেয়ে গাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোকানের ভেতর থেকে আজাদের গলাকাটা লাশ উদ্ধার করে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী জানান, হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করা হচ্ছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে জুয়েলারি দোকানের ভেতর ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

গাজীপুরে জুয়েলারি দোকানে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

আপলোড সময় : ০৯:০৬:৩১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬