০৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে আদালত প্রাঙ্গণে আসামির ওপর হামলার ঘটনা

  • আপলোড সময় : ০৯:৪৮:০৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ১৪ নিউজটি পড়া হয়েছে

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা জাহিদ হাসান বুলবুল হত্যা মামলার প্রধান আসামি শেখ সিফাতসহ অন্য আসামিদের আদালতে হাজির করার সময় হামলার অভিযোগ উঠেছে। রোববার (২৩ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

এ সময় আসামিদের ঘিরে বিক্ষোভ ও স্লোগান দেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীসহ স্থানীয়রা। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুলিশ জানায়, আসামিদের আদালতে নেওয়ার সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং জনতা বিভিন্ন স্লোগান দিতে থাকে।

আদালতে হাজির করার আগে ১১ আসামিকে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূরুল হুদা চৌধুরীর আদালতে হাজির করা হয়। শুনানি শেষে সাত পুরুষ আসামির ১০ দিন এবং চার নারী আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ বলেন, আসামিদের আদালত থেকে বের করে হাজতে নেওয়ার সময় উত্তেজিত জনতা স্লোগান দিয়েছেন, তবে হামলা বা হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

গত ২০ আগস্ট রাতে বুলবুল হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলায় শেখ সিফাতকে প্রধান আসামি করে ৪০ জনের নাম উল্লেখ করা হয়। পুলিশ অভিযানে সিফাতসহ ১১ জনকে গ্রেপ্তার করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

নারায়ণগঞ্জে আদালত প্রাঙ্গণে আসামির ওপর হামলার ঘটনা

আপলোড সময় : ০৯:৪৮:০৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬