০৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তেহরানে আলী খামেনির জানাজায় লাখ লাখ মানুষের সমাগম

  • আপলোড সময় : ০২:১৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ১১ নিউজটি পড়া হয়েছে

গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরাইলি বিমান হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে লাখ লাখ মানুষ তেহরানে সমবেত হয়েছ…

গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরাইলি বিমান হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে লাখ লাখ মানুষ তেহরানে সমবেত হয়েছেন। এই শোকানুষ্ঠান শুরু হয়েছে শুক্রবার (৩ জুন) থেকে এবং এটি প্রায় এক সপ্তাহব্যাপী চলবে।

শিয়া ঐতিহ্যের প্রতীক হিসেবে কালো পোশাক পরিধান করে এবং 'রক্ত-লাল' পতাকা হাতে নিয়ে জনতা তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় প্রাঙ্গণে জড়ো হয়। খামেনি ৮৬ বছর বয়সে নিহত হন এবং তিনি ১৯৮৯ সাল থেকে ইরান শাসন করে আসছিলেন।

শোক অনুষ্ঠানে হাজার হাজার মানুষ বুক চাপড়ে তাদের প্রিয় নেতার প্রতি শোক প্রকাশ করছেন। খামেনির কফিনের পাশে তার পরিবারের আরও চার সদস্যের কফিন রাখা হয়েছে, যার মধ্যে ১৪ মাস বয়সি নাতনি জাহরা মোহাম্মদী গোলপায়গানির কফিন বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছে।

বিশ্লেষকরা এই সমাবেশকে বর্তমান সরকারের প্রতি জনগণের সমর্থনের একটি বড় পরীক্ষা হিসেবে দেখছেন, বিশেষ করে গত জানুয়ারিতে ঘটে যাওয়া গণবিক্ষোভের প্রেক্ষাপটে। তেহরানের রাস্তাগুলো ছিল অনেকটাই ফাঁকা, কারণ অনেক সাধারণ বাসিন্দা এই শোকের সময় শহর ছেড়ে চলে গেছেন।

শুক্রবার (৩ জুন) দেশের শীর্ষ নেতারা বিদেশি প্রতিনিধিদের স্বাগত জানান এবং জনগণকে ইরানের প্রতিশোধের কণ্ঠস্বর পৌঁছানোর আহ্বান জানান। জানাজার পর কফিনটি তিন দিন তেহরানে রাখা হবে, এরপর ধর্মীয় নগরী কোমে, প্রতিবেশী দেশ ইরাকে এবং সবশেষে খামেনির নিজ শহর মাশহাদে সমাহিত করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

তেহরানে আলী খামেনির জানাজায় লাখ লাখ মানুষের সমাগম

আপলোড সময় : ০২:১৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬