০৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে ভুল অ্যানেসথেসিয়ায় শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

  • আপলোড সময় : ০৩:৫৩:০৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ১০ নিউজটি পড়া হয়েছে

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় ‘আল মদিনা ক্লিনিকে’ ভুল অ্যানেসথেসিয়ার কারণে ৯ বছর বয়সী চাঁদনি নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনার পর বিক্ষুব্ধ জনতা…

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় ‘আল মদিনা ক্লিনিকে’ ভুল অ্যানেসথেসিয়ার কারণে ৯ বছর বয়সী চাঁদনি নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনার পর বিক্ষুব্ধ জনতা হাসপাতালে ভাঙচুর করেছে। শনিবার (৪ জুলাই) ধনবাড়ী থানার ওসি নূরুস সালাম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে টনসিল অপারেশনের জন্য চাঁদনিকে হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি মুশুদ্দি ইউনিয়নের সয়া গ্রামের আপন মিয়ার মেয়ে। হাসপাতালের ম্যানেজার রাশেদুজ্জামানের সঙ্গে ১২ হাজার টাকার চুক্তিতে অপারেশনের জন্য ভর্তি করা হয়। অপারেশন চলাকালীন নার্স চাঁদনির শরীরে ইনজেকশন পুশ করেন, যার পর শিশুটি অচেতন হয়ে পড়ে।

অপারেশন না করে দুই ঘণ্টা অপারেশন টেবিলে ফেলে রাখা হয় চাঁদনিকে। রাত ১০টার দিকে চিকিৎসক ও ম্যানেজার শিশুটিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন, কিন্তু তারা গা ঢাকা দেন। স্বজনরা অজ্ঞান অবস্থায় চাঁদনিকে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাঁদনির দাদি মনোয়ারা বেগম অভিযোগ করেন, অপারেশন থিয়েটারে দুই ঘণ্টা ফেলে রাখা হয়েছিল এবং ভুল ইনজেকশনের কারণে তার মৃত্যু হয়েছে। ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মামুন হোসেন জানান, শিশুটি সম্ভবত ভুল অ্যানেসথেসিয়ার শিকার হয়েছিল।

এদিকে, হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি কারণ হাসপাতালটি বন্ধ ছিল এবং ব্যবস্থাপক ও ডাক্তারদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে। থানার ওসি জানান, উত্তেজিত জনতা হাসপাতালে হামলা চালালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ভিকটিমের পরিবার লিখিত অভিযোগ না দেওয়ায় পুলিশ আইনি ব্যবস্থা নিতে পারছে না। উপজেলা নির্বাহী অফিসার নূরজাহান আক্তার সাথী বলেন, স্থানীয় প্রশাসন নিজ উদ্যোগে তদন্ত ও আইনি ব্যবস্থা নিতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

টাঙ্গাইলে ভুল অ্যানেসথেসিয়ায় শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

আপলোড সময় : ০৩:৫৩:০৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬