০২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি সব সময় মানুষের ভালোবাসা নিয়ে চলে: ত্রাণমন্ত্রী

  • আপলোড সময় : ০৩:০৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • 1

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘বিএনপি সব সময় বাংলাদেশের মানুষের ভালোবাসা নিয়ে চলে। যতবারই এদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে, ততবারই এদেশের সাধারণ মানুষ বিএনপিকে নির্বাচিত করেছে।’

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জের বেলকুচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্থানীয় আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘বেগম খালেদা জিয়া হিমালয়ের পাহাড়ের মতো অবিচল ছিলেন। তার উপরে যত নির্যাতন হয়েছে, জুলুম হয়েছে, অত্যাচারিত হয়েছেন, তারপরেও তিনি বিএনপির পতাকা উড়িয়েছেন টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত। যার ফলশ্রুতিতে এদেশের মানুষ উজাড় করে বিএনপিকে ভালোবেসেছে।’

তিনি গত নির্বাচন নিয়ে আলোচনা ও সমালোচনার কথা উল্লেখ করে বলেন, ‘এদেশের মানুষ মন প্রাণ উজাড় করে ভালোবেসে নির্বাচিত করে রাষ্ট্র ক্ষমতা বিএনপিকে দিয়েছে।’

এসময় বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলামের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম। আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি আনন্দ র‍্যালি বের করা হয়, যা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেলকুচি সরকারি কলেজে এসে শেষ হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে স্বামীকে হত্যা: স্ত্রী ও দেবরের যাবজ্জীবন কারাদণ্ড

বিএনপি সব সময় মানুষের ভালোবাসা নিয়ে চলে: ত্রাণমন্ত্রী

আপলোড সময় : ০৩:০৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬