০৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নরওয়ে দলের তারকা রাইট-ব্যাকের অনিশ্চিত ভবিষ্যৎ ব্রাজিল ম্যাচের আগে

  • আপলোড সময় : ০২:৩৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ১০ নিউজটি পড়া হয়েছে

বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে নরওয়ে দলের জন্য একটি বড় ধাক্কা এসেছে। শনিবার যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে সে…

বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে নরওয়ে দলের জন্য একটি বড় ধাক্কা এসেছে। শনিবার যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে সেলেসাওদের বিরুদ্ধে মাঠে নামার আগে দলের তারকা রাইট-ব্যাক জুলিয়ান রায়ারসনের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

উরুর চোটের কারণে রায়ারসনের মাঠে না নামার সম্ভাবনা বেশি। তিনি গ্রুপ পর্ব থেকেই উরুর মাংসপেশির টানের কারণে বাইরে রয়েছেন। যদিও শেষ মুহূর্তের অনুশীলনে তাকে দলের সঙ্গে দেখা গেছে, তবে কোচিং স্টাফ মনে করছেন তার ম্যাচ-ফিটনেস নেই।

রায়ারসনের অনুপস্থিতি নরওয়ের রক্ষণভাগে বড় বিপদের কারণ হতে পারে। ব্রাজিলের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র, যিনি চলতি বিশ্বকাপে চার গোল করেছেন, তার বিরুদ্ধে রুখতে নরওয়ে কোচ স্টেল সলবাকেন বিকল্প হিসেবে পেডারসেন অথবা মিডফিল্ডার ফ্রেডরিক আর্সনেসকে রাইট-ব্যাক হিসেবে খেলানোর কথা ভাবছেন।

গ্রুপ পর্বে সেনেগালের বিপক্ষে মাত্র ১৩ মিনিটের মাথায় চোট পেয়ে মাঠ ছাড়েন রায়ারসন। এরপর ফ্রান্স ও আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচেও তিনি স্কোয়াডের বাইরে ছিলেন। নরওয়ের শেষ অনুশীলন সেশনে গোপনীয়তা বজায় রাখা হয়েছে, যেখানে দলের দুই প্রধান তারকা মার্টিন ওডেগার্ড ও আর্লিং হলান্ড উপস্থিত ছিলেন।

কাগজে-কলমে ব্রাজিল ফেভারিট হলেও নরওয়ে একটি ঐতিহাসিক রেকর্ডের দিকে তাকিয়ে আছে। ফুটবল ইতিহাসে নরওয়ে কখনোই ব্রাজিলের বিপক্ষে হারেনি। দুই দলের আগের পাঁচবারের দেখায় নরওয়ে দুটিতে জয়লাভ করেছে এবং তিনটি ম্যাচ ড্র হয়েছে। এই মনস্তাত্ত্বিক সুবিধা নিয়েই নরওয়ে আজ সেলেসাওদের মুখোমুখি হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

নরওয়ে দলের তারকা রাইট-ব্যাকের অনিশ্চিত ভবিষ্যৎ ব্রাজিল ম্যাচের আগে

আপলোড সময় : ০২:৩৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬