১২:২০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির বিদায়ী ম্যাচের বিশেষ জার্সির ডিজাইন প্রকাশ

  • আপলোড সময় : ০৭:৩৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ নিউজটি পড়া হয়েছে

লিওনেল মেসি আগামী ৬ অক্টোবর বেনিনের বিরুদ্ধে আন্তর্জাতিক ফুটবলে তার শেষ ম্যাচ খেলবেন। এই বিদায়ী ম্যাচে তিনি বিশেষ একটি জার্সি পরবেন, যার ডিজাইন সম্প্রতি প্রকাশিত হয়েছে।

ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাসের প্রকাশিত জার্সিতে তিনটি উল্লম্ব আকাশি-নীল স্ট্রাইপ থাকবে, মাঝখানে একটি সাদা স্ট্রাইপ। জার্সির কেন্দ্রে আর্জেন্টিনার জাতীয় পতাকার সূর্যের প্রতীক থাকবে এবং মেসির নাম ও জার্সি নম্বর ১০ সোনালি রঙে লেখা থাকবে।

মেসি তার অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে বিদায়ী ম্যাচের জার্সি নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে তিনি পুরোনো জার্সি সরিয়ে নতুন জার্সি টাঙাতে দেখা যায়। ক্যাপশনে তিনি লেখেন, ‘একটা মাত্র ম্যাচ। সারা জীবনের এক জার্সি।’

অ্যাডিডাসের প্রকাশিত জার্সি ইতোমধ্যে বিক্রির জন্য বাজারে এসেছে। মেসির বিদায়ী ম্যাচের টিকিট কাটতে ভক্ত-সমর্থকেরা দিপোর্তিক ওয়েবসাইটে ভিড় জমিয়েছিলেন, যার ফলে সার্ভারটি ক্র্যাশ করে যায়। দুই ঘণ্টার মধ্যে সব টিকিট বিক্রি হয়ে যায়।

মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দেওয়ার ৩৬ দিন পর এই ম্যাচ খেলতে নামছেন। তিনি আর্জেন্টিনার জার্সিতে ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন এবং ৬৮ অ্যাসিস্ট করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

মেসির বিদায়ী ম্যাচের বিশেষ জার্সির ডিজাইন প্রকাশ

আপলোড সময় : ০৭:৩৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬