০৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিটিভির জন্য বিশ্বকাপ সম্প্রচারস্বত্বে ভ্যাট অব্যাহতি দিয়েছে সরকার

  • আপলোড সময় : ০৩:০৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ৯ নিউজটি পড়া হয়েছে

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ম্যাচ সম্প্রচারের জন্য অল মিডিয়া রাইটস কেনার বিপরীতে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট অব্যাহতি পেয়েছে। সর…

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ম্যাচ সম্প্রচারের জন্য অল মিডিয়া রাইটস কেনার বিপরীতে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট অব্যাহতি পেয়েছে। সরকারের এই সিদ্ধান্ত ২৩ জুন থেকে কার্যকর হয়েছে এবং এর জন্য বিটিভিকে চারটি শর্ত পালন করতে হবে।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) গত বৃহস্পতিবার (২ জুলাই) এ সংক্রান্ত আদেশ জারি করেছে। বিটিভি ফিফার কাছ থেকে অল মিডিয়া রাইটস কিনতে ৭৩ কোটি টাকা ব্যয় করেছে। এই অর্থের ওপর প্রযোজ্য ভ্যাট অব্যাহতির অনুমোদন দেওয়া হয়েছে।

আইআরডির শর্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, বিটিভির জন্য ভ্যাট অব্যাহতি কেবল ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অল মিডিয়া রাইটস কেনার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এছাড়া, সম্প্রচারস্বত্ব কেনার জন্য পরিশোধ করা অর্থের বিস্তারিত হিসাব ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেটকে জানাতে হবে।

তবে সাবলাইসেন্সি প্রতিষ্ঠানগুলো এ ভ্যাট অব্যাহতির আওতায় থাকবে না এবং বিশ্বকাপের অল মিডিয়া রাইটস ছাড়া অন্য কোনো সেবা গ্রহণের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না। বিটিভির সম্প্রচারস্বত্ব কেনার প্রস্তাব ৭ জুন সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অনুমোদন পেয়েছিল।

সরকারি তথ্য অনুযায়ী, এবারের বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনতে বিটিভির ব্যয় আগের আসরের তুলনায় প্রায় ২৫ কোটি টাকা কম হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

বিটিভির জন্য বিশ্বকাপ সম্প্রচারস্বত্বে ভ্যাট অব্যাহতি দিয়েছে সরকার

আপলোড সময় : ০৩:০৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬