১২:২০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • আপলোড সময় : ০৯:৪২:৪০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ নিউজটি পড়া হয়েছে

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে সোমবার রাতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে চাপ, ভয়-ভীতি প্রদর্শন ও হুমকির অভিযোগ উঠেছে।

রাত ১১টার দিকে চুয়েটের বিভিন্ন আবাসিক হল থেকে শিক্ষার্থীরা স্বাধীনতা চত্বরে জড়ো হন। কয়েক হাজার শিক্ষার্থী মিছিলে অংশ নেন। মিছিলটি স্বাধীনতা চত্বর থেকে যানবাহন শাখা সংলগ্ন সড়ক দিয়ে চুয়েটের আবাসিক এলাকার গোলচত্বর প্রদক্ষিণ করে আবার স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়।

যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাকিব হাসান বলেন, "আজকের মিছিলের উপস্থিতিই তাদের এই মিথ্যা কথার জবাব।" একই বর্ষের পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আসাদুল্লাহ হিল গালিব জানান, "আমাদের আন্দোলনে কতিপয় মহল হুমকি, ভয়ভীতি প্রদর্শন করছেন।"

স্থানীয় সূত্রে জানা যায়, উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্দোলনে অচলাবস্থা চলছে ক্যাম্পাসে। শিক্ষার্থীরা সোমবার সপ্তম দিনের মতো শাটডাউন কর্মসূচি পালন করছেন।

গত ২৭ জুলাই চুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম। ২১ সেপ্টেম্বর তাকে অব্যাহতি দিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য করা হয়। ৫৬ দিনের মাথায় উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপলোড সময় : ০৯:৪২:৪০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬